দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:২০ পিএম
দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা জয়ভোগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফজলুল হকের পুত্র,বিশেষজ্ঞ  ডাক্তার বেলাল হোসেন ও ডাক্তার রইচ উজ্জামান এর ভাই গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ওষধ ব্যবসায়ী আবু আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে জয়ভোগা ৪ রাস্তা মোড়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, গতকসল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীরের ভাই আবু জানায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে এলাকার জয়ভোগা গ্রামের আবু হানিফের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মাহাথির (২৪) ও মাহি (২০), নাহারুলের ছেলে রকিব (২২) ও রকি (২০),একই গ্রামের ছিয়াদের ছেলে রাজিব (২০), আমদহ বোর্ড পাড়া গ্রামের শাজাহানের ছেলে সুমন (২৫) তাদের দুই ভাইকে বাড়ী ফেরার পথে গতি রোধ করে এবং পুর্ব পরিকল্পনা অনুযায়ী মেরে ফেলার উদ্দ্যেশে সন্ত্রাসীরা  হাত পুড়াল, হাতুরী, রড দিয়ে এলোপাথারী কুপাতে থাকে। তাদের আত্বচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশংখ্যা জনক। এদিকে আবু নিজে বাদী হয়ে ৬ জন এজাহার ভ’ক্ত ও অজ্ঞাত ৪/৫ জন কে আসামী করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে