ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বারোবাজার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, সকালে যশোর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী শাপলা পরিবহনের বাসটি বারোবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে বাসে থাকা আট যাত্রী কমবেশি আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।বােেসর যাত্রীরা জানান, যশোর থেকে ছেড়ে আসার সময় থেকে চালক বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি খাদে পড়লেও পুরোপুরি উল্টে না যাওয়ায় বড় ধরনের প্রানহানি বা বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।