সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরনের অপরাধে ৬ জন মৌয়ালীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৬০ কেজি মধু সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) সকাল ৮ টার দিকে ভ্রমরখালী টহল ফাঁড়ির অধিনস্থ চরের খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। আটককৃতরা হলেন কয়রা উপজেলার শহিদুল সানা, শফিকুল ইসলাম সানা, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম , হেলাল ও রফিকুল ঢালী। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র মহলদার বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।