কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ২ মে, ২০২৬, ১১:২১ এএম | প্রকাশ: ২ মে, ২০২৬, ১১:২১ এএম
কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী  মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী । সে  আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকল রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।  কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাতেই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনা নিহত পুলিশ সদস্যের স্বামীকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে