বরিশালে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ১১:৪৮ এএম
বরিশালে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

গণঅধিকার ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।  শনিবার (২ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এনসিপির বরিশাল জেলা শাখার আহবায়ক আবু সাঈদ মুসা। তিনি (মুসা) বলেন, বিভিন্ন দল থেকে আগ্রহী নেতাকর্মীদের মধ্যে শতাধিক ব্যক্তি এদিন সদস্য ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন-গণঅধিকার পরিষদের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খানসহ উজিরপুর, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে