বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ১১:৫০ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (পহেলা মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাক্ষরিত নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আরিফ হোসাইন শান্ত।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আশিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইত্তেসাফ-আর-রাফি দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি পদে মিনহাজুল ইসলাম, মো. সাব্বির হোসাইন, মো. রাকিব হাসান রকি, মিঞা বাবুল, মো. রাজন হোসেনসহ মোট ৩১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাওহীদা রহমান রাকা, মো. বিল্লাল হোসেন, মো. ওয়াহিদুজ্জামান, আজমাইন সাকিবসহ মোট ৩৩ জন স্থান পেয়েছেন। সহ-সাধারণ হিসেবে ছয়জন দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক হিসেবে ১৬ জন দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে রিফাত আহমেদ পিয়াস ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. রিফাত মাহমুদকে মনোনীত করা হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল রহমান তামীম ও সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আইন সম্পাদক মো. জাহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইমা সুলতানা। তথ্য ও গবেষণা সম্পাদক সাইমুন ইসলাম।  আন্তর্জাতিক সম্পাদক মো. ওয়্যাসকুরুনি সাকিব। নারী ক্ষমতায়ন ও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মহিমা জাহান মুনা।

আপনার জেলার সংবাদ পড়তে