বিষধর সর্প দংশনে বৃদ্ধের মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৩:৪৩ পিএম
বিষধর সর্প দংশনে বৃদ্ধের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে বিষধর সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।  এরআগে ওইদিন দুপুরে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে।  হানিফ শরীফ ওই এলাকার লতিফ শরীফের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল সাপের কামড়ে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রাজমাথা এলাকার বাসিন্দা এইচএম সায়েম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে