ধামইরহাটে শিক্ষার্থীদের মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৫:২৫ পিএম
ধামইরহাটে শিক্ষার্থীদের মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা

নওগাঁর ধামইরহাট উপজেলায় সাহিত্যচর্চা, ভাষার সৌন্দর্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এক মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আগ্রাদ্বিগুন ইউনিয়নের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি লেখক ও গবেষক ড. মোহাম্মদ আইয়ুব আলী। গ্রন্থাগারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান পারভেজ ও মাছুমা মুহি। আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি আশরাফুল ইসলাম চৌধুরী, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও প্রবাহ সাহিত্যের সম্পাদক ফাহাদ ফরহাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে সাহিত্যপ্রেম, শুদ্ধ উচ্চারণ, সাংস্কৃতিক বিকাশ এবং বইমূখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে