থানায় অভিযোগ দায়ের

মির্জাপুরে দোকানের তালা কেটে শক্তিশালী বৈদ্যুতিক মোটর চুরি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৬:৫২ পিএম
মির্জাপুরে দোকানের তালা কেটে শক্তিশালী বৈদ্যুতিক মোটর চুরি

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে একটি দোকানের তালা কেটে শক্তিশালী বৈদ্যুতিক মোটর চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদ প্রকাশ। এই চুরির ঘটনায় দোকানের ভাড়াটিয়া  আবুল কালাম বাদী হয়ে গতকাল রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগের বিবরণে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফকির আহাম্মদের বাড়ির মৃত আমির হোসেনের পুত্র আবুল কালাম  (৫৫)নামে  এক ব্যক্তি একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত ফজু মিয়ার পুত্র মোঃ নূরুল হকের নিকট থেকে বিগত চার বছর পূর্বে ভাড়াটিয়ার নিয়ম মোতাবেক একটি চুক্তি নামা করে মাসিক ভাড়ায়  স্থানীয় কালিদাস চৌধুরীহাট প্রকাশ মইগ্যারহাটের দক্ষিণ পার্শ্বে হাটহাজারী - ফটিকছড়ি আঞ্চলিক সড়ক সংলগ্ন এলাকায় একটি রাইস, মরিচ, হলুদ ও চাউল মিলিং করার বৈদ্যুতিক মিল ভাড়া নেয়।গত শনিবার কথিত ভাড়াটিয়া (আবুল কালাম) প্রতিদিনের মত রাতে দরজায় তালা দিয়ে  দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন দোকানের দরজার তালা ভাঙা এবং দরজা খোলা দেখে তাকে (কালামকে) খবর দিলে তিনি এসে  দোকানের ভিতরে ঢ়ুকে মেসিনের শক্তিশালী মোটর চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তিনি দোকানের মালিক নূরুল হক ডেকে চুরির বিষয়টি দেখায় পরে মালিক ভাড়াটিয়া পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে