নন্দীরহাট বাসুদেব স্কুল এন্ড কলেজের

ভবনের ভিত্তিস্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ৩ মে, ২০২৬, ০৬:৫৭ পিএম | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৬:৫৭ পিএম
ভবনের ভিত্তিস্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাট নেহালপুর শ্রীশ্রী বাসুদেব আশ্রমে “বাসুদেব স্কুল অ্যান্ড কলেজ”র নতুন স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন  ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী বাসুদেব আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, ওসি মোঃ জাহিদুর রহমান, জন্মাষ্টমী উদযাপন  পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী  সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব দে পার্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য ফ্রন্ট উত্তর জেলার সদস্য সচিব : জুয়েল চক্রবর্তী উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, থাইফুড প্রোডাকক্টের চেয়ারম্যান মাইকেল দে।

আপনার জেলার সংবাদ পড়তে