চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৭:১২ পিএম
চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। রোববার (৩ মে) সকালে পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশ সুপার চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে চাঁদপুর সদর মডেল থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাহির আসেফ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে