নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর খোঁজ খবর নিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি। রোববার দুপুরে তিনি আকস্মিক হাসপাতাল পরিদর্শনে যান। এসময় রোগীর স্বজন, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলে সেবার মান উন্নয়ন ও নিশ্চিতের নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকন, শিক্ষক মিলন হোসেন, ছাত্রদলের সাবেক নেতা রিয়াদ মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।
স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেন, চলনবিল অধ্যুসিত প্রায় চার লাখ মানুষের জন্য একমাত্র এই হাসপাতাল। হাসপাতালে সেবার মান উন্নয়ন ও রোগীদের শতভাগ চিকিৎসা নিশ্চিতকরণে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।