শ্রাবণের অবিরাম বৃষ্টিতে পাবনার চাটমোহর পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার চলাচলের রাস্তা এখন জলমগ্ন। দূর্ভোগে পড়েছেন মহল্লাবাসী। জলাবদ্ধতা নিরসনে কোন পদক্সেপ নেই পৌর কতৃৃপক্সের। দেখে মনে হবে একেকটি জলাশয়। শুধু মহল্লায় নয়। পৌরসভার প্রধান সড়কটিও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। ফলে পথচারী ও যানবাহন চারকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়। চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে,উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে,নতুনর বাজার,পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কে পানি জমে থাকে। সড়ক নির্মাণে চরম স্বেচ্ছাচারিতা ও অনিয়মই এই দূর্ভোগের কারণ বলে পৌরবাসীর অভিযোগ। কারণ এখানে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বাড়িতে পানি ঢুকে পড়ে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালের বৃষ্টিতে পৌরসভার প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এছাড়া মহল্লা মহল্লায় হাঁটু পানি জমে গেছে। ভুক্তভোগীরা মনে করেন পৌর কর্তৃপক্ষের অবহেলায় এমনটা হয়ে থাকে। নোংরা পানি পেরিয়ে এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাস্তা দেখে মনে হবে এটি একটি জলাশয়। পানি অপসারনের ব্যবস্থা না থাকায় পৌরসভার উদাসিনতায় সামান্য বৃষ্টিতে তা তলিয়ে যায়।
এলাকাবাসির অভিযোগ,পৌরকর আদায়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী যেমন ব্যতিব্যস্ত থাকেন তেমনি জলাবদ্ধতা দূরীকরণে তাদের ন্যূনতম কোন মাথাব্যাথা নেই। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও ক শ্রেণঅর এই পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।