চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছে। ৩ মে (রোববার) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার বেনীপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন(১৭) ও শিবগঞ্জ উপজেলার আটরশিয়া ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭)। ঘটনাটি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ ও রবিউল নাচোল উপজেলার আজিপুর থেকে মটরসাইকেল যোগে রোববার ভোর পৌনে ৬টার দিকে ধানসুরার উদ্দেশ্যে রওনা হয়ে উপজেলার বেনীপুর এলাকায় একটি ঢাকা মেট্টো-ট ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকটি পঞ্চগড় থেকে পাথর নিয়ে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল বলে জানাগেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি আরও জানান, মৃতদেহ দুটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।