কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডির পিপল বাড়িয়া পুলিশ ক্যাম্প সংলগ্ন বাজারের নয়ন ফার্মেসী ও বিকাশ এজেন্টের দোকানে তালা ভেঙে চোরের ভিতর প্রবেশ করে দোকানের ক্যাশে থাকা নগদ ২ লক্ষ টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে চলে যায় শুক্রবার ভোরের দিকে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় খলিশা কুন্ডির ওয়ার্ড বিএনপির সভাপতি তায়েজ উদ্দিন মালিথার বাড়িতে সঙ্ঘবদ্ধ চোরের প্রবেশ করে তার গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায়। এদিকে একাধিক ভাবে চুরি ঘটনায় এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।