আশাশুনি উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় আইখাল, এড়্যাুখাল ও হিমখালীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) বিকালে এ উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন, বিএডিসি (সেচ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আবু মুসা এবং গীতা পাঠ করেন শ্রী নরেন বাছাড়। স্বাগত বক্তব্য দেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইবনে সীনা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, জামায়াত নেতা এড. আব্দুস সোবাহান মুকুল, বিএনপি নেতা ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন জামায়াত আমির মাওঃ ইউসুফ আলী, বিএনপি নেতা খোরশেদ আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রমূখ। বক্তারা বলেন, খালগুলো পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এতে স্থানীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে তারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেন তারা।