বরিশালে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৫:১৪ পিএম
বরিশালে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পরেছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো-এ.আর.এস স্কুলের অস্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস।

জানা গেছে, গত পহেলা মে সাগরদী এলাকা থেকে মুনিয়া আক্তার নিখোঁজ হয়। এর পরেরদিন ২ মে ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে বাহিরে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সৌরভ দাস। এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিক্ষার্থীদের সন্ধান ও ঘটনার রহস্য উদঘাটনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগির পরিবারের সদস্য ও সচেতন নগরবাসী প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারপূর্বক নিখোঁজের মুল রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে