সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মুনিয়ার আত্মাহত্যা প্ররোচণাকারীর শাস্তির দাবিতে অত্র স্কুল মাঠে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৪ এপ্রিল সোমবার দুপুরে চান্দাইকোনা বহুমুখী উচ্চ মাঠ ভূমিহীন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মুকিত, নিজেরা করি রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্দিস আলী, নিজেরা করি রায়গঞ্জ আঞ্চলিক শাখা সমন্বায়ক আসাবুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক অনিক কুমার কর,, সাংবাদিক দিপক কুমার কর,রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, ছাত্র নেতা ফয়সাল বিশ্বাস,৭ম শ্রেণির ছাত্রী মিহি প্রমুখ। বক্তারা মুনিয়ার আত্মহত্যার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনা ও শাস্তির দাবি জানান। ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন সংগঠন নাগরিক সমাজ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক অংশগ্রহণ করেন।