বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৩:৫১ পিএম
বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীর বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মোল্লা গ্রেফতার করা হয়েছে। তার নিজ বাড়ি থেকে বুধবার (৮ জুলাই) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বাদল মোল্লা উেপজেলার হরিরামপুর গ্রামের সাবান মোল্লার ছেলে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাও থানায় মামলা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। এরপর আসামি গ্রেফতার এড়ানোর ভয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে