সাতক্ষীরা জেলার সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশ গ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা লেক ভিউ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা দুপ্রক সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে কর্মশালার শুভ উদ্বোধন করেন, দুদক খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক। জেলা সেক্রেটারী আনিছুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দুদক সজেকা খুলনার উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ কর্মশালায় 'দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, আইনি ভিত্তি, গঠন কাঠামো, মেয়াদ, সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা" বিষয়ে আলোচনা রাখেন, পরিচালক মোঃ ফজলুর রহমান। প্রতিরোধ কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা রাখেন উপ পরিচালক আতিকুর রহমান খান। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি, দুদক এর তফসিলভুক্ত অপরাধসমূহ নিয়ে কথা বলেন, উপ পরিচালক মামুনুর রশিদ চৌধুরী। দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে কথা বলেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম। সততা স্টোর গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং লক্ষ্য ও উদ্দেশ্য পুরনে দুর্নীতি প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়ে কথা বলেন, উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী। সততা সংঘ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য পুরনে দুপ্রক এর ভূমিকা বিষয়ে আলোচনা রাখেন, উপ সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন। সবশেষে সনদ বিতরণ করেন পরিচালক মোঃ ফজলুল হক।