দৌলতপুরে নতুন কুঁড়ি স্পোর্টস

ফুটবল খেলায় কুমারখালী কে হারিয়ে ফাইনালে দৌলতপুর

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৭:৫৫ পিএম
ফুটবল খেলায় কুমারখালী কে হারিয়ে ফাইনালে দৌলতপুর

কুষ্টিয়া স্টেডিয়ামে নতুন কুঁড়ি ২০২৬ সোমবার দৌলতপুর ও কুমারখালীর মধ্যে অনুষ্ঠিত সেমি ফাইনাল ফুটবল খেলায় কুমারখালী কে ২-১ গোলে হারিয়ে দৌলতপুর ফাইনালে উঠেছে।

আগামী ৬ই মে বুধবার বেলা আড়াইটায় কুষ্টিয়া স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ দিকে দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নতুন কুঁড়ি ২০২৬ স্পোর্টস এ দৌলতপুর ফাইনালে উঠায় দৌলতপুর দলকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে