সুন্দরবনে বন বিভাগের অভিযান, জাল সহ নৌকা জব্দ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০২:১৮ পিএম
সুন্দরবনে বন বিভাগের অভিযান, জাল সহ নৌকা জব্দ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা যৌথ অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ ১ টি নৌকা আটক করেছে। এ সময় খালে পাতা অবস্থায়  অবৈধ ভেশাল জাল ও ভারতীয় কীটনাশক জব্দ করা হয়েছে। জানা গেছে গত মঙ্গলবার (৪ মে) সন্ধা ৭ টার দিকে বাইশের খাল এলাকা হতে অভিযান চালিয়ে নৌকা সহ এই অবৈধ জাল আটক করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে