বরিশালের বানারীপাড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ শাকিল বালী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, সোমবার (৪ মে) দিবাগত রাতে সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের সময় শাকিল বালীকে আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত শাকিল বালীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।