রাজশাহীর তানোরে ১৫টি মাদক মামলার আসামী ৭৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার চৌলাইমদসহ ১ নারীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিকে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ পারভেজ ও এসআই মামুনুর রশিদ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ২০ লিটার চৌলাইমহ যার মুল্য আনুমানিক (২০ হাজার টাকা) ও ৭৫ গ্রাম গাঁজা (যার মুল্য ৩ হাজার) উদ্ধার করা হয়। ওই নারী মাদক ব্যবসায়ীর নাম পতিমা রাণী (৫৯)। সে তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের মৃত মহেশের স্ত্রী। এরাকাবাসী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে গাঁজা ও চৌলাইমদের ব্যবসা করে আসছিলো। সে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে। জামিনে এসে আবারো শুরু করে মাদক ব্যবসা।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চৌলাইমদ ও গাঁজার ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে তানোর থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতকে পুলিশ স্কটনের মাধ্যমে আদালতের সোপর্দ করা হয়েছে।