ক্লিন কলাপাড়া, গ্রিণ কলাপাড়া কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০২:০৯ পিএম
ক্লিন কলাপাড়া, গ্রিণ কলাপাড়া কার্যক্রমের উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরকে আধুনিক ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া  কার্যক্রম শুরু হয়েছে। বাসায় বাসায় গিয়ে বর্জ্য সংগ্রহ ও নির্দিষ্ট স্থানে ডাম্পিংয়ের  মাধ্যমে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন  পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। 

বুধবার সকাল সাড়ে ১০ টায় পরিসরের এতিমখানা থেকে কার্যক্রমের  উদ্বোধন করেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ,  উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, ৯১ ব্যাচের সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু প্রমুখ। 

কলাপাড়া উপজেলা এসএসসি ৯১ ব্যাচের তত্ত্বাবধানে পৌর শহরের নয়টি ওয়ার্ডে প্রায় সাত হাজার বসত ঘর থেকে প্রতিদিন  এ বর্জ্য সংগ্রহ করা হবে। এজন্য পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের বালতি সরবরাহ করেছে।  

ক্লিন কলাপাড়া, গ্রিণ কলাপাড়া কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে সবুজের রূপায়ণ করা।  এজন্য বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। খাল খনন করে কৃষকদের চাষাবাদের পানির ব্যবস্থা করা করছে। এবার কলাপাড়ায় শুরু হলো পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম। পৌর শহরের খালটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এই কারণে মশার উপদ্রব  যেমন বেড়েছে, তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে পৌরবাসী।  তাই এই কর্মসূচীর মাধ্যমে খালে, ড্রেনে, যত্রতত্র ময়লা ফেলার প্রবনতা কমবে। পৌরবাসী সচেতন হলে আগামী এক বছরের ভিতরে গ্রিণ কলাপাড়ায় রূপদান সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে