আশাশুনিতে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার অবঃ শিক্ষক-কর্মচারীদের নিয়ে উপজেলা বেসরকারি অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, নীল কণ্ঠ সোম, মনীন্দ্র নাথ, সুবোধ চক্রবর্তী, দুলাল চন্দ্র সানা, বজলুর রহমান, কামরুন নাহার কচি, মাওঃ আবুল কাশেম, বিধান চন্দ্র মন্ডল, আলহাজ্ব মাওঃ মুনিরুজ্জামান প্রমুখ। সভায় আলহাজ্ব রুহুল আমিনকে সভাপতি, ড. নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, সুবোধ চক্রবর্তী, মাওঃ রুস্তম আলী, কামরুন নাহার কচি, দুলাল চন্দ্র সানা, বিভূতি ভূষণ মিস্ত্রীকে সহ সভাপতি, নীল কণ্ঠ সোমকে সেক্রেটারী, ইয়াহিয়া ইকবালকে সহ সম্পাদক, আবুল কালাম আজাদ বুলবুলকে কোষাধ্যক্ষ, বজলুর রহমানকে দপ্তর সম্পাদক, বিধান চন্দ্র মন্ডলকে সাংগঠনিক সম্পাদক ও আবু মুছাকে প্রচার সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।