কী খেয়ে বিশ্বসুন্দরীর ওজন বেড়েছিল?

এফএনএস বিনোদন ডেস্ক | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৭:৪৭ পিএম
কী খেয়ে বিশ্বসুন্দরীর ওজন বেড়েছিল?
বিশ্বসুন্দরী হারনাজ কৌর সান্ধু

বিশ্বসুন্দরী হারনাজ কৌর সান্ধু এখন প্রথমবার বলিউডে পা রাখতে যাচ্ছেন ‘বাগি ৪’ সিনেমার মাধ্যমে। কিন্তু ২০২১ সালে মিস ইউনিভার্সের মুকুট জেতার পর হঠাৎ করে তার ওজন অনেক বেড়ে যায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা আর কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।

অবশেষে নিজেই খুলে বলেছেন আসল কারণ। হরনাজ জানিয়েছেন, তার ওজন বাড়ার মূল কারণ ছিল মিষ্টি কফির নেশা। নিউইয়র্কে থাকার সময় জিম করে এসে প্রায় প্রতিদিনই বড় কাপে ক্যারামেল মেশানো মিষ্টি কফি খেতেন। সেটা কফির চেয়ে বরং ডেসার্টের মতোই লাগতো। 

এর সঙ্গে যোগ হয়েছিল অটোইমিউন রোগ ‘সিলিয়াক’। এই রোগের কারণে গ্লুটেন খেতে পারতেন না। জিমে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও ওজন কমছিল না, উল্টো আরও বাড়ছিল। পরে খাওয়াদাওয়া পুরোপুরি বদলে, কঠোর অনুশীলন করে প্রায় ছয় মাস চেষ্টার পর আবার ফিট হয়ে উঠেছেন তিনি।

‘বাগি ৪’-এর জন্য এখন নতুন করে নিজেকে তৈরি করছেন হরনাজ। মিক্সড মার্শাল আর্ট, কিকবক্সিং আর অস্ত্র চালানো শিখছেন। শরীরের পাশাপাশি মনের জোরও অনেক বেড়েছে। আর খাওয়াদাওয়ায় এখন কঠোরভাবে গ্লুটেন-ফ্রি ডায়েট মেনে চলছেন।

সৌন্দর্যের সহজ রহস্য
হরনাজের উজ্জ্বল ত্বক আর মন ভোলানো হাসির পেছনে কোনো বড় রহস্য নেই। তিনি বলেন, নিজের যত্ন নিলে সৌন্দর্য নিজে থেকেই ফুটে ওঠে।

তার দৈনন্দিন রুটিন খুবই সাধারণ: সকালে উঠেই নুন মেশানো এক গ্লাস পানি খাওয়া, সারাদিন প্রচুর পানি খাওয়া, প্রতিদিন সানস্ক্রিন মাখা, মেকআপের আগে মুখে বরফ ঘষা

সবচেয়ে বড় অস্ত্র — খাঁটি, আন্তরিক হাসি।

শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, সঠিক খাওয়াদাওয়া আর ধৈর্য ধরে চেষ্টা করে ২৫ বছর বয়সী এই তারকা আবার আগের ফর্মে ফিরে এসেছেন। শিগগিরই ‘বাগি ৪’-এ তাকে বড় পর্দায় দেখা যাবে।

হরনাজের এ অভিজ্ঞতা সত্যিই শিক্ষণীয়। তিনি সবাইকে বলেছেন, শুধু জিম করলেই হবে না, খাওয়াদাওয়ার দিকেও সমান নজর দিতে হবে। মিষ্টি পানীয় ফিটনেসের সবচেয়ে বড় শত্রু হতে পারে।