গফরগাঁওয়ে অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৩:৪৭ পিএম
গফরগাঁওয়ে অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ময়মনসিংহের গফরগাঁওয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার ১৫ ইউনিয়ন সহ পৌরসভায় বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বর্ষণে উপজেলার প্রায় ইউনিয়নে বোরো ধান ও অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে।এতে কৃষকদের মুখে নেমে এসেছে হতাশার ছায়া। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়াও শ্রমিক সংকটে ধান কাটা যাচ্ছে না বলেও কৃষকরা অভিযোগ করেন। চলতি মৌসুমে এ উপজেলার ২১ হাজার ৫০০  হেক্টর জমিতে বোরো ধান ও শাকসবজি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে এবং জলাবদ্ধতা কারণে ধান, শাক সবজি, বাদাম ও মরিচসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্মী জানান, এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও ঝড়, শিলাবৃষ্টি ও কয়েকদিনের বৃষ্টি ফলে উপজেলার ২২২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে