সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা চাউল কল মিল মালিক সমিতির ত্রি- বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সকাল ৯ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ৬ টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ৫১ ভোট পেয়ে আব্দুল মোত্তালেব সেখ চেয়ার প্রতীকে সভাপতি পদে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী কামরুল ইসলাম খন্দকার ছাতা প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। সহ সভাপতি পদে জাহাঙ্গীর আলম মাছ প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী অসিত কুমার সাহা মোরগ প্রতীকে ৩৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম সবুজ আনারস প্রতীকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ওমর ফারুক পান্না সাইকেল প্রতীকে ৩১ ভোট পান। পরিচালক পদে ৫ জন এসএম সাগর সরকার রিক্সা প্রতীক, সোবাহান সরকার তালাচাবি প্রতীক,গোলাম মোস্তফা সেখ মই প্রতীক,শহিদুল ইসলাম খন্দকার দোয়াত কলম প্রতীক, বকুল হোসেন বই প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চাউল কল মিল মালিক সমিতির ভোটার সংখ্যা ৯৩ জন প্রতিজন ভোটার ৬ টি করে ভোট প্রদান করছেন। অত্র নির্বাচনে উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আল আমিন প্রধান নির্বাচকের দ্বায়িত্ব পালন করছেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির আনারুল ইসলাম সদস্য ও জহুরুল ইসলাম সদস্যের দ্বায়িত্ব পালন করেন। সকাল ৯ টা থেকে বিরতিহীন উৎসবমুখর পরিবেশে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।