ধামইরহাটে ফুঁসে উঠেছেন ব্যবসায়ীরা

হাটের ইজারা নিয়ে লুকোচুরি নিয়ম ভঙ্গের অভিযোগ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:৪৯ পিএম
হাটের ইজারা নিয়ে লুকোচুরি নিয়ম ভঙ্গের অভিযোগ

ওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী রবিবারের সাপ্তাহিক হাট ইজারা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। গতকাল বিেেক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ইজারা বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত সময় না দিয়েই  পৌর প্রকৌশলীর যোগসাজসে তাড়াহুড়ো করে একটি বিশেষ পক্ষকে হাটটি পাইয়ে দেওয়ার পাঁয়তারা করছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী ইজারা বিজ্ঞপ্তির পর কয়েক দফা সময় দেওয়া হয়। কিন্তু ধামইরহাটে দ্বিতীয় ও তৃতীয় দিনের পর চতুর্থ দিনের জন্য অপেক্ষা না করেই রহস্যজনকভাবে মহাদেবপুর উপজেলা যুবলীগ নেতা আরিফুল ইসলামকে হাটটি ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, "চতুর্থ বার সিডিউল জমার জন্য সুযোগ না দিয়ে একজন কে হাটটি দিয়ে দেওয়া স্পষ্টতই নিয়ম লঙ্ঘন। একটি প্রভাবশালী মহল ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ ইজারাদারদের প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত করছে। আমরা মনে করি, এর পেছনে বড় ধরণের আর্থিক লেনদেন ও রাজনৈতিক যোগসাজশ রয়েছে।"ইতিমধ্যেই এই অনিয়মের বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরে অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা। সেই অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে গেলেও প্রশাসন তার সিদ্ধান্তে অটল থাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা দাবি করেন অবিলম্বে এই 'একতরফা' প্রক্রিয়া বাতিল করে পুনরায় উন্মুক্ত নিলামের ব্যবস্থা করা হোক। তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবী করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী পূর্বের ন্যায় জানিয়েছেন, সবকিছু আইনি প্রক্রিয়া মেনেই হয়েছে। এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।’

আপনার জেলার সংবাদ পড়তে