ফকরাবাদ নূরানী একাডেমিতে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৮:১৫ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৮:১৫ পিএম
ফকরাবাদ নূরানী একাডেমিতে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ দারুস সুন্নাহ নূরানী একাডেমিতে পবিত্র কুরআন উল কারিম, প্লে, নার্সারি, প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মফিজুল ইসলাম, বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মারুফ বিল্লাহ, ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম ইয়াসিন আরাফাত, ফকরাবাদ দারুস সুন্নাহ নূরানী একাডেমির পরিচালক মাওঃ আল আমিন বিশ্বাস, সহকারী শিক্ষক সাদ্দাম সরদার, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম শরীফ, সদস্য বিএম আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানে এবছর ৬ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন উল কারিম এর প্রথম সবক দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে