নিষেধাজ্ঞা না মনে বরফ উৎপাদন

কলাপাড়ায় বরফ কল মালিককে অর্থদণ্ড, প্লান্ট সিলগালা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০২:১১ পিএম
কলাপাড়ায় বরফ কল মালিককে অর্থদণ্ড, প্লান্ট সিলগালা

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন বরফ উৎপাদন ও বিক্রির অভিযোগে ফাহিম মিনি আইস প্লান্ট মালিক  কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময়ে বরফকল চালু রেখে অপরাধ করেছেন। লাইসেন্স ব্যতীত এ বরফ কল চালানোর অপরাধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় প্লান্ট  মালিক  হারুন অর রশিদ কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  এছাড়া আইস প্লান্ট টি বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে