বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন নেমেসিসের জোহাদ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৮:০০ পিএম
বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন নেমেসিসের জোহাদ

মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। টসের পর ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। পাকিস্তানের জাতীয় সঙ্গীত সাউন্ড সিস্টেমে বাজানো হলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল লাইভ পারফরম্যান্স। বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাঠেই গান নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী। মাঝেমধ্যেই বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত খেলার মাঠে সেসব দেশের জনপ্রিয় শিল্পীদের গাইতে দেখা যায়। তবে বাংলাদেশে এবারই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেস-পাকিস্তান ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন অমিতাভ বচ্চন এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন শাফাকাত আমানত আলী।