শৈলকুপায় ইয়াবাটেবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ৮ মে, ২০২৬, ১১:৩৪ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৬, ১১:৩৪ পিএম
শৈলকুপায় ইয়াবাটেবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

শৈলকুপার রয়েড়া বাজারে অভিযান চালিয়ে কালাম বিশ্বাস ওরফে বল্টু বিশ্বাস (৫০) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন  সংবাদের ভিত্তিতে  শৈলকুপা  থানার এসআই তরিকুল ইসলাম মাদক কারবারী  আড়ুয়াকান্দি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে বল্টু কে আটক করেছে । তার বিরুদ্ধে  থানায় একাধিক  মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লা।

আপনার জেলার সংবাদ পড়তে