সাতক্ষীরা কম্পিউটার সমিতির কমিটির দায়িত্ব গ্রহণ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৫:০৬ পিএম
সাতক্ষীরা কম্পিউটার সমিতির কমিটির দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা কম্পিউটার সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আল বারাকা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার কম্পিউটার ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা এবং দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক কমিটির আহ্বায়ক খুরশিদ মাসুম ও সদস্যসচিব মাহফুজুর রহমান মুন্না নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে হাফিজ আল আসাদ সান্নু সভাপতি এবং ইমরান খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আফিউল রহমান পাওয়ার ও খুরশীদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রাজু ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, অর্থ সম্পাদক মো. আল-ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম, আইটি সম্পাদক নাসির আল মামুন সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আবদুস সাত্তার, মো. হাফিজুর রহমান খোকন, ইন্দ্রজিৎ ও মীর শাহরিয়ার তপু। দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, এক্সেল, ইজবিজ ব্র্যান্ড, সাউথ বাংলা লিমিটেড, ইস্টার্ন আইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে কম্পিউটার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। ব্যবসার মানোন্নয়ন ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি হাফিজ আল আসাদ সান্নু বলেন, “আমরা জেলার সকল কম্পিউটার ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং ডিজিটাল সেবার প্রসারে আমাদের কমিটি কাজ করে যাবে।” জেলার প্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে সমিতির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে