রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৫:১৩ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৫:১৩ পিএম
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী
ছবি, সংগৃহীত

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ শনিবার দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বললেন, দেশের ১৫ চিনিকলের মধ্যে ৬টি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার বন্ধ থাকা এসব চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায়।

ন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বন্ধ মিলগুলো চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রাজস্ব আহরণের সুযোগ বাড়বে এবং সরকার ও দেশের জনগণ উভয়ই উপকৃত হবে। পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখা সম্ভব হবে এবং মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের পথও উন্মুক্ত হবে।

‘চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিলটি যাতে লাভজনকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। মিলগুলোর সংস্কার ও আধুনিকায়নের সম্ভাবনা এবং বিকল্প উপায়গুলোও খতিয়ে দেখা হবে’-উল্লেখ করেন তিনি।

শিল্পমন্ত্রী আরও যোগ করে বলেন, “এই এলাকার (পঞ্চগড়ের) মানুষের জন্য এই চিনিকলটি যেরকম একটা আবেগের বিষয়, প্রত্যেকটা এলাকায় সংশ্লিষ্ট মানুষ প্রত্যেকের জন্যই কিন্তু তার তার শিল্প-কারখানা আবেগের বিষয়। কারণ যখন সেগুলি চালু ছিল, তারাই কর্মসংস্থানের সুবিধাটা তারাই ভোগ করেছেন। এজন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিল আবেগের বিষয়। আপনাদের আবেগের বিষয়টা আমরাও উপলব্ধি করি।”

আপনার জেলার সংবাদ পড়তে