বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভ্যান্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিতলমারী সরকারী খাদ্য গুদাম সংলগ্ন সম্মুখে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের প্রতিনিধি হিসেবে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। এ সময় উপস্থিত ছিলেন উজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কাওছার আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সিফাত আল মারুফ, উপজেলা খাদ্য পরিদর্শক মুহাইমিনুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হবীব ঠান্ডু, চর বানিয়ারী বিএনপির সভাপতি মো: জাহিদ শেখ, উপজেলা যুবদল আহবায়ক জাকারিয়া মিলন প্রমুখ। উপজেলা খাদ্য পরিদর্শক মুহাইমিনুল জানান, ১১৯৮ জন কৃষকের আবেদনের প্রেক্ষিতে সরকারীমূল্য নির্ধারণ পুর্বক প্রতি কেজী ধান ৩৬ টাকা হারে ১মন ধান বাবদ কৃষকদের মূল্য দেয়া হচ্ছে-১৪৪০টাকা। ৩১ আগস্ট-২০২৬ পর্যন্ত এই মূল্য চলমান থাকবে।