ঝিনাইদহের কালীগঞ্জের বাবরা গ্রামের মাঠে পানি জমে থাকা ১ বিঘা জমির ধান নিয়ে বিপাকে পড়েছিলেন দরিদ্র কৃষক রফি উদ্দিন। আর্থিক অস্বচ্ছলতার কারনে ধান কাটা মজুরি খুজে পাচ্ছিলেন না। অসহায় এ কৃষকের পাশে এসে দাড়ালেন কালীগঞ্জ পৌর কৃষকদলের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৮ টার দিকে কৃষক রফি উদ্দিনের ধান কাটা শুরু করেন পৌর কৃষকদলের আহ্বায়ক ফুরকান আলী,সদস্য সচিব ইয়ানুর রহমানসহ দলটির নেতাকর্মীরা। সে সময় ধান কেটে জমি থেকে কৃষকের বাড়িতে পৌছে দিয়েছেন।
কৃষক রফি উদ্দিন বলেন, আমার এই ১ বিঘা জমির ধানই পরিবারের জন্য ভরসা। ককেয়দিন ধান পানিতে ডুবে থাকলেও মাঠ থেকে ধান আনার সাধ্য আমার ছিল না। কৃষকদলেরর নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে এবং পৌছে দিয়েছে। কালীগঞ্জ পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী জানান, দরিদ্র কৃষকের ধান ঘরে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন তারা। তাছাড়া তাদের এ কাজ চলমান থাকবে বলেও জানান।কালীগঞ্জ পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান বলেন, বৈরী আবহাওয়া যেসব কৃষকরা ধান নিয়ে বিপদে আছেন, আমরা তাদের পাশে থাকবো। আমাদের এ কাজ চলমান থাকবে।