যানযট মুক্ত ও জনচলাচল নির্বিঘ্ন করতে

হাটহাজারীর কাচারী সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযান

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৫:১৮ পিএম
হাটহাজারীর কাচারী সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের  হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল শনিবার কাচারী সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। যানযট মুক্ত ও জনচলাচল নির্বিগ্ন করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, হাটহাজারী পৌরসভার রাউজান মহাসড়ক থেকে হাটহাজারী - নাজিরহাট মহাসড়কে সরাসরি যাতায়াতের যে সড়কটি রয়েছে সেই সড়কটি হচ্ছে কাচারি সড়ক। জনচলাচলের জন্য সড়কটি সীমাহীন গুরুত্বপূর্ণ। পৌরসদরের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন যাবদ কিছু স্বার্থান্মেসীমহল অবৈধ ভাবে দখল করে রাখার কারনে জনচলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছিল। ভুক্তভোগীরা দীর্ঘদিন যাবদ কাচারি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়ে আসছিল উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষকে। উপজেলা প্রশাসনের সভা ও পৌরসভার বিভিন্ন সভায় কাচারি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের  বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। অবশেষে জনস্বার্থে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথ ভাবে জনগণের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।  উচ্ছেদ কার্যক্রম চলাকালে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে সড়কে স্বাভাবিক যান ও জনচলাচল নিশ্চিত করা হয়। পর্যায়ক্রমে পুরো সড়কের সকল অবৈধ দখল উচ্ছেদ করে মানুষের জন্য উন্মুক্ত করা হবে। বিশেষ করে ড্রেনের ময়লা পরিস্কার ও জলাবদ্ধতা নিরসনে এটি খুব গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ইতোপূর্বে সবাইকে মাইকিং করে সতর্ক করা হলেও অনেকেই অবৈধ দখল এবং ফুটপাতে মালামাল রাখা পরিহার করেননি। বার বার সতর্ক করার পরেও যারা এখনো জায়গা দখলে রেখেছেন ভবিষ্যতে উচ্ছেদের পাশাপাশি জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে