দেশ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই: আমিন সরকার

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৬:২৭ পিএম
দেশ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই: আমিন সরকার

দেশ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, আপনার শিশু আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তাই অভিভাবক সম্মানীত মা'দের উদ্দেশ্যে বলছি আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার তদারকি করবেন। আগামী দিনে তারাই সুফল বয়ে আনবে। শনিবার (১৫ মে) ত্রিশালে এ্যাকটিভ মডেল স্কুলের  বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার এ কথা গুলো বলেন।  এ্যাকটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আব্দুস সাত্তার মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, বীরমুক্তিযোদ্ধা সামছুদ্দিন, স্কুল প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান, শহীদ সুবুর স্কুলের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, মামুনুর রশিদ প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে