ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:২৮ এএম
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

‎ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যা, নির্যাতন, মসজিদ ও বাড়ীঘর  ধ্বংসের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে কেন্দ্রীয় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ হয়।  

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি সহনশীলতা ও মানবতার ধর্ম। মুসলমান কখনো অন্যায়ের পক্ষে থাকতে পারে না। মোদির সমর্থনপুষ্ট ভারতের উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিমদেও ওপর চলমান নির্যাতন ও সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বলেন, ভারতে মুসলমান নিধন, মসজিদ ভাঙা ও মুষলমানদের বাড়ীঘরে অগ্নি সংযোগ, লুটপাট ও দখল বন্ধ করতে হবে। উগ্র সামপ্রদায়িক রাজনীতির কারণে ভারতে মুসলমানরা নিরাপত্তাহীনতায় আছে।  

সমাবেশে বক্তারা বলেন, ভারতে চলমান সহিংসতার প্রভাব যেন বাংলাদেশের কোথাও বিশেষ করে পিরোজপুরে বসবাসরত হিন্দু সমপ্রদায়ের ওপর না পড়ে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ইমাম পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ জুবায়ের, ইমাম পরিষদের  সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি মিজানুর রহমান, উপদেষ্টা মাওলানা মোঃ ইয়াহিয়া, মাওলানা মোঃ মহিউদ্দিন জিহাদী, মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।

আপনার জেলার সংবাদ পড়তে