প্রধানমন্ত্রীর সহকারী সাইয়েদ আব্দুল্লাহ্

কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:৩০ এএম
কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী(যুব ও কর্মসংস্থান)সাইয়েদ আব্দুল্লাহ বলেছেন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব দুর করা হবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করা হবে এবং নারীদের কিভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসা যায় সে কাজ করা হবে। কোন চাঁদাবাজের প্রশ্রয় দেওয়া হবে না।আমি নেতা হতে আসিনি,আমি আপনাদের সন্তান।সুখে দুখে আমাকে সব সময় পাশে পাবেন।আহত-নির্যাতিত,অবহেলিত মানুষের পাশে থাকতে চাই।ধর্মকে পুঁজি করে কোন ব্যবসা করতে দেওয়া হবেনা।আমাদের সরকারের ভিশন কৃষি,শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতের উন্নয়ন করা।শনিবার(১৬মে)বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সাঁথিয়াবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাাহ নিজের জমি প্রদান করে মা ও শিশু হাসপাতা নির্মাণের ঘোষণা দেন। 

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান রিপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  সালাহ উদ্দিন খান পিপিএম,পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা,সদস্য সচিব মনির আহম্মেদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক,উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমুখ। এ সময় বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতত ছিলেন।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো তিনি নিজ জন্মভূমি সাঁথিয়ায় আসলেন।

আপনার জেলার সংবাদ পড়তে