প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের স্বার্থে নেতাকর্মীদের যেকোনো মূল্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন।তা না হলে গুপ্ত-সুপ্ত ও স্বৈরাচার এক হয়ে যাবে।অতীতেও তারা হয়েছে। অতএব নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় নির্বাচন আমাদের করতে হবে।ইউনিয়ন উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচন আমাদের করতে হবে এবং আমি করব ইনশাল্লাহ। কিন্তু এসব নিয়ে বিরোধ করা যাবে না।ঐক্যবদ্ধভাবে নিজেরা প্রার্থীর সংখ্যা একজন করতে হবে। আপনারা তৃণমূল যত ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সরকারও তত শক্তিশালী থাকবে। শনিবার (১৬ মে) রাতে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সবাই মিলে আমাদের দলকে নির্বাচিত করেছে। আমরা সরকার গঠন করেছি। কিন্তু আমরা পেয়েছি বিধ্বস্ত অর্থনীতি। স্থানীয় নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। জাতীয় স্বার্থে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাদের সব ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নির্বাচনে দল যাকে সমর্থন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান সরকারের লক্ষ্য বাস্তবায়নে গত ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তৃণমূলের সহযোগিতা কামনা করেন।
জনসচেতনতা বৃদ্ধি: রাজনীতির নামে দেশে কোনো মহল যাতে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে এবং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার আহ্বান জানান। চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক এই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩৫ মিনিটের দিকনির্দেশনা মূলক বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন উপস্থিত নেতারা। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমের পরিচালনায় এ সময় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া এমপি,
চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা,কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকো মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন অপু এমপি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ব্রিগেডিয়ার শামস, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রী প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী),প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংগঠনিক সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান,এম এ শুক্কুর পাটোয়ারী,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,হাইমচর উপজেলা বিএনপি সভাপতি আমিন উল্লাহ বেপারি, জেলা মহিলা দলের সহ-সভাপতি পিপি অ্যাড. কোহিনূর বেগম, শাহারাস্তি উপজেলা বিএনপি সভাপতি আয়াত আলী ভূইয়া, মতলব দ. উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল, মতলব উ.উপজেলা বিএনপির সভাপতি মিয়া মনজুর আহমেদ স্বপন মতলব উত্তরের তোফায়েল পাটোয়ারী,হাজীগঞ্জের চেয়ারম্যান বিল্লাল হোসেন,চাঁদপুর সদর হানারচর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মুক্তার গাজী,মতলব উ. ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি আ. গণি তফাদার। এ সময় বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এডভোকেট বোরহান উদ্দিন,রিয়াজউদ্দিন নসু, বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন খোকন, প্রফেসর ডাক্তার শামীম সরকার, তানভীর হুদা, মাহাবুবুর রহমান শাহিন, ব্যারিস্টার জিয়াউল হক জিকুসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।