পীরগন্জে কৃষি বিভাগের আয়োজনে

পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৩:২৪ পিএম
পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ

রংপুরের পীরগন্জ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭/০৫/২০২৬ রবিবার সকাল ৯ টায় শুরু হলে ধারাবাহিক ভাবে প্রশিক্ষকরা পর্যায়েক্রমে প্রশিক্ষণ প্রদাণে অংশ নেন। উপজেলার ১৫ টি ইউনিয়নের সর্বমোট ৬০ জন মধ্য-বয়সী কৃষক ও কিষানী কে প্রশিক্ষণের জন্য মাঠ পর্যায় থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মনোনীত করেছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. হাবিবুর রহমান, পীরগন্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.তানজিলা খাতুন এবং কৃষি বিভাগের সম্প্রসারণ কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদাণে ভূমিকা রাখেন। কৃষক ও কৃষিনীরা নানা প্রশ্ন ও উত্তরের মাধ্যমে উন্নত কৃষি চর্চা বা, গুড এগ্রিকালচারাল প্রাকটিস (গ্যাপ) এর প্রশিক্ষণ টি প্রাণবন্ত করে।

আপনার জেলার সংবাদ পড়তে