নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অটোর যাত্রী নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৭ মে, ২০২৬, ০৫:১৭ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৫:১৭ পিএম
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অটোর যাত্রী নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মাবিয়া আক্তার (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ১৭ মে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। মাবিয়া সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নীলফামারী থেকে পঞ্চগড় গামী আশিকি পরিবহন (ঢাকা মেট্রো জ-০৪-০২২৭) সাথে বিপরিত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকসার ধাক্কা লাগলে অটোরিকসাটি উল্টে যায়। এ সময় অটোতে থাকা যাত্রী মাবিয়াকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান মাবিয়া। দুর্ঘটনায় জড়িত বাসটির চালক কৌশলে পালিয়ে গেলেও বাসটি আটক করেন স্থানীয়রা। নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে