রাজিবপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৬:১১ পিএম
রাজিবপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ  কার্যক্রম করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে প্রতি পরিবারকে ১০  কেজি করে চাল দেওয়া হচ্ছে। রোববার বেলা ১১  ঘটিকায় ভিজিএফ কার্যক্রম অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে। চলবে মঙ্গলবার পর্যন্ত। পাবে ১০হাজার ১৬১জন। ভিজিএফের চাল বিতরণ  সময় উপস্থিত ছিলেন রাজিবপুর   সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান,একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া রাজিবপুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বিপ্লবী আক্তার  বিথি প্রধান শিক্ষক ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফজলুল হক সহকারী শিক্ষক, রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয়,রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। ট্যাক অফিসার বলেন, ঈদকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এর মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন। রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় যেন কোনো দরিদ্র পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে