চিরিরবন্দরে আইসক্রীম কারখানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১৭ মে, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৭:০০ পিএম
চিরিরবন্দরে আইসক্রীম কারখানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে আইসক্রীম কারখানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।  গতকাল ১৭ মে রবিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানা আফরোজ উপজেলার কারেন্টহাটে শাফিন আইসক্রীম কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ক্ষতিকর পানীয় রাখা, পণ্য উৎপাদন ও বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং জব্দকৃত অনুমোদনবিহীন পণ্য জব্দ করে ধবংস করেন।

আপনার জেলার সংবাদ পড়তে