দৈনন্দিন ঘটে চলছে লোমহর্ষক ঘটনা

দিঘলিয়ার দক্ষিণ চন্দনীমহল এলাকা নানা অপরাধীদের অভয়ারণ্য

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৭:৪১ পিএম
দিঘলিয়ার দক্ষিণ চন্দনীমহল এলাকা নানা অপরাধীদের অভয়ারণ্য

দিঘলিয়ার দক্ষিণ চন্দনীমহল (কাটাবন) বর্তমানে কপোত-কপোতীদের মিলনাস্থল দৈনন্দিন ঘটে চলেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

সরেজমিনে পরিদর্শনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল মালো পাড়ার কাঁটাবন খ্যাত সরকারি ভেড়ি বাঁধে জনৈক মনিরুল ইসলাম সর্দার (আছের) অবৈধ ভাবে আতাই নদীর ভাঙন কবলিত স্থান থেকে মাটি কেটে জায়গা দখল করে ভরাট করে দোকান বসিয়েছে। যেখানে কপোত-কপোতীদের আনাগোনা মারাত্নকভাবে বড়েছে। বর্তমানে উক্ত দোকানে বহিরাগত কপোত-কপোতীদের অবাধে অশ্লীলতা ও অনৈতিক কর্মকান্ডে সাহায্য করা হয়ে থাকে। স্কুল কলেজে পড়ুয়া অনেক মেয়ে প্রেমের ছলে ঘুরতে এসে সর্বস্ব হারিয়ে এলাকা ছাড়ে। লাজ লজ্জায় মুখ না খুলে নিরবে এলাকা ত্যাগ করে থাকে। যেটা স্থানীয় যুব সমাজ এবং সংখ্যা লঘু জেলে পরিবারের লোকজন মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় জনসাধারণ। দ্রুত আইনের আওতায় না আনলে কোমলমতি শিশুদের মনমানসিকতা চরম অবনতির আশঙ্কাও করছে স্থানীয় এলাকাবাসী।

এব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, আমি পুলিশ পাঠাবো। বিষয়টা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে