চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ এর পিতা চিরিরবন্দরের মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন শাহ গতকাল ১৭ মে রোববার সকাল ৮ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিকাল ৫ টায় বাসভবন সংলগ্ন এতিমখানা ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।