বিধবার জমির উপর কু-নজর পড়েছে প্রভাবশালীদের। এতে ভিন্ন অজুহাতে হামলা,মারপিট ও ভাঙচুর করার মতো ঘটনাও ঘটানো ঘটেছে । এ থেকে পরিত্রাণ পেতে অসহায় বিধবা বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধর্ণা দিচ্ছেন। এতেও প্রতিকার না পেয়ে জীবনের নিরাপত্তা নিয়ে দিশেহারা হয়ে অজানা আতঙ্কে রয়েছেন বৃদ্ধা, অসহায় সত্তের্ধো আনেয়ারা বেওয়া নামের এক নারী ।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে চরডোমকান্দি গ্রামের বিধবা আনোয়ারা বেওয়া পৈত্রিক সূত্রে ডোমকান্দি মৌজার ৬২৬৫ দাগে ১৬ শতাংশ জমিতে তিনি ঘরদুয়োর করে বছর খানেক পূর্বে থেকে বসবাস করছেন। কিন্তু জমির অপর অংশের প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে ভিন্ন অজুহাতে ১৭ মে সকাল ৭টার দিকে অসহায় বিধবাকে বাড়িতে একা পেয়ে অর্তকিত হামলা চালায় এবং পরে নিষ্ঠুর মারপিট করেন।ঘটনায় বাধা দিতে এলে দুই মেয়ে আছমা বেগম (৬০) ও লিজা আক্তার (৪০) কেও বেধরক পিটুনি দেন সন্ত্রাসীরা। একই দিন সকালে বৃদ্ধা আনোয়ারা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, একই গ্রামের রাসেল সরকার(৩৫), কালু মিয়া (২১), ফজলুল হক ফুলু (৫৫) তার উপর অর্তকিত হামলা চালায় এবং তারা বসত বাড়ীও ভাংচুর করেন । বিধবার আনোয়ারা সহ দুই মেয়ে আসমা বেগম ও লিজা আক্তারকেও মারপিট করেন সন্ত্রাসী বাহিনী এবং তাদের বসতবাড়ী উচ্ছেদ সহ তাদের জীবননাশের হুমকি দিয়ে ঘটনার স্থান ত্যাগ করেন।
এমন ঘটনায় অসহায় বিধবা আনোয়ারা বেওয়া দুই মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে অজানা আতঙ্কে ভুগছেন।
থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে।